Posts

স্বাধীনতা

স্কুলজীবনে স্বাধীনতা শব্দটার প্রকৃত অর্থ আমার কাছে খুব একটা পরিষ্কার ছিল না। বিভিন্ন সময় নানা মাধ্যমে এই শব্দের হরেক রকম সংজ্ঞা শুনেছি। স্বাধীনতা দিবসের সকালে গলা ছেড়ে জাতীয় সংগীত গেয়েছি; বলিদান, শহীদ কিংবা দেশপ্রেম—এই শব্দগুলো তখন কেবল বইয়ের পাতায় পড়া বা বক্তৃতায় শোনা । মাটি কে মাটির মতো বুঝতে এক যুগ লেগে যায় । এই বোধ একটি বইপাঠ বা একটি মিছিল স্লোগান দিয়ে হয় না, তার জন্য অনেক সময়, একটা আস্ত জীবন অতিবাহিত করে দিতে হয়। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করে আঠারো বছর বয়স হওয়ার আগেই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিলাম। পোস্টিং হলো ব্যাঙ্গালোরের জালাহাল্লি ইস্টে। খুব রগড়াপট্টি হলো। দেশপ্রেম নিয়ে ধারণাটা তখনও অস্পষ্টই রয়ে গেল। দিনের পর দিন প্যারেড, 'ডাইনে দেখ', 'সালামি সজ্জ'—ট্রেইনিং সমাপ্ত হলো । তখনও পর্যন্ত আমার কাছে স্বাধীনতা দিবস মানে ছিল ১৫ই আগস্ট আর একটা তেরঙ্গা পতাকা উত্তোলন মাত্র। সময়টা সম্ভবত ১৯৯৪ সালের ডিসেম্বর মাস। আমার পোস্টিং তখন জম্মু-কাশ্মীরে। ট্যাক্সি ট্র্যাকে আমাদের প্যারেড চলছে, দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে প্যারেড করতে যাওয়ার প্রস্তুতি তুঙ্গে। এমন সময় একটি এম.আই - ১৭ (MI-...

Kobi

Map ১ থেকে জাম্প করে ৩৭ , ৩৭ থেকে ৬৭  ৬৭ থেকে ২৩ কোন ম্যাপ আছে কিনা  বা আমি সত্যিই ফিরতে চাই কি না 

ইন্দ্রপ্রস্থ

প্রথমে বন্দনা করি স্বরস্বতী নদী আর কিছু স্মৃতিচিহ্ন যমুনা অবধি দিকের কি পরিচয় দেবো মহাজন পান্ডব নগর ছিলো, খান্ডব দহন  ছিলো সর্প, ছিলো স্রোত আদি বদ্রি পার রচনা মৌখিক লিখি সত্য ঘটনার  যার যা বলার বলো শুনি মন দিয়ে প্রকৃত প্রস্তাবে আমি পয়ার লিখিয়ে । ইন্দ্রপ্রস্থ নামে এক নগরী গজব ময়দানবের ইচ্ছায় পায় অবয়ব ।  প্রথমে বন্দনা করি স্বরস্বতী নদী, আর কিছু স্মৃতিচিহ্ন যমুনা অবধি। দিকের কি পরিচয় দেবো মহাজন, পান্ডব নগর ছিলো, খান্ডব দহন। ছিলো সর্প, ছিলো স্রোত আদি বদ্রি পার, রচনা মৌখিক লিখি সত্য ঘটনার। যার যা বলার বলো শুনি মন দিয়ে, প্রকৃত প্রস্তাবে আমি পয়ার লিখিয়ে। ইন্দ্রপ্রস্থ নামে এক নগরী গজব, ময়দানবের ইচ্ছায় পায় অবয়ব। পাণ্ডব প্রধান বসেন সভায় তখন, দেবের নগরী যেন, সুন্দর ভুবন। যুধিষ্ঠির ধর্মরাজা করেন শাসন, রাজসূয় যজ্ঞ হয়, দেখে ত্রিভুবন। কত রাজা আসে যায় ভেট করি হাতে, কৌরব হিংসায় জ্বলে আপন ভ্রাতে। मणिमय সভাঘরে কী অপূর্ব শোভা, ভুবনবিজয়ী বীর পাণ্ডুর বিভা। কিন্তু হায়! সব সুখ নাহি থাকে চির, পাশা খেলা হলো শেষে সর্বনাশা तीर। রাজ্যহারা পাণ্ডবেরা যায় বনবাসে, ইন্দ্রপ্রস্থ কাঁদে শুধু দীর্ঘশ্বাসে...