Posts

Showing posts from August, 2026

স্বাধীনতা

স্কুলজীবনে স্বাধীনতা শব্দটার প্রকৃত অর্থ আমার কাছে খুব একটা পরিষ্কার ছিল না। বিভিন্ন সময় নানা মাধ্যমে এই শব্দের হরেক রকম সংজ্ঞা শুনেছি। স্বাধীনতা দিবসের সকালে গলা ছেড়ে জাতীয় সংগীত গেয়েছি; বলিদান, শহীদ কিংবা দেশপ্রেম—এই শব্দগুলো তখন কেবল বইয়ের পাতায় পড়া বা বক্তৃতায় শোনা । মাটি কে মাটির মতো বুঝতে এক যুগ লেগে যায় । এই বোধ একটি বইপাঠ বা একটি মিছিল স্লোগান দিয়ে হয় না, তার জন্য অনেক সময়, একটা আস্ত জীবন অতিবাহিত করে দিতে হয়। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করে আঠারো বছর বয়স হওয়ার আগেই ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিলাম। পোস্টিং হলো ব্যাঙ্গালোরের জালাহাল্লি ইস্টে। খুব রগড়াপট্টি হলো। দেশপ্রেম নিয়ে ধারণাটা তখনও অস্পষ্টই রয়ে গেল। দিনের পর দিন প্যারেড, 'ডাইনে দেখ', 'সালামি সজ্জ'—ট্রেইনিং সমাপ্ত হলো । তখনও পর্যন্ত আমার কাছে স্বাধীনতা দিবস মানে ছিল ১৫ই আগস্ট আর একটা তেরঙ্গা পতাকা উত্তোলন মাত্র। সময়টা সম্ভবত ১৯৯৪ সালের ডিসেম্বর মাস। আমার পোস্টিং তখন জম্মু-কাশ্মীরে। ট্যাক্সি ট্র্যাকে আমাদের প্যারেড চলছে, দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে প্যারেড করতে যাওয়ার প্রস্তুতি তুঙ্গে। এমন সময় একটি এম.আই - ১৭ (MI-...

Kobi

Map ১ থেকে জাম্প করে ৩৭ , ৩৭ থেকে ৬৭  ৬৭ থেকে ২৩ কোন ম্যাপ আছে কিনা  বা আমি সত্যিই ফিরতে চাই কি না